পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন শিল্পের সম্ভাবনা, সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে পার্বত্য জেলার পর্যটন শিল্পের সম্ভাবনা, সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রসাশনের আয়োজনে সভায় সেমিনারে সভাপতিত্ত্ব করেন, জেলা প্রশাসন এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সেমিনারে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমনের জেলার পর্যটন শিল্পের উপস্থাপনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফেরদৌসী বেগম, জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ, পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি এর সহকারী পরিচালক হাসান আহম্মদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সহ সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, বাংলাদেশ ইটাব সদস্য উজ্জ্বল দে সহ বিভিন্ন দপ্তর প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা পর্যটন নগরী পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে কিভাবে পর্যটক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা যায় সেইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলায় যেসকল পর্যটন স্পট রয়েছে সেই পর্যটন কেন্দ্রে বর্তমানে যেসকল প্রতিবন্ধকতা রয়েছে সেইসকল সমস্যা উত্তরণের উপায় এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে সম্ভাবনাময় পর্যটন স্পট গুলোতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রকৃতিকে অক্ষত রেখে কিভাবে পর্যটন খাতে উন্নয়ন সম্ভব সেইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































